নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারে প্রস্তুত হচ্ছে ৭০ নৌকা!

  • আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২০, ০৫:৪৯
  • 709 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২০, ০৫:৪৯
  • 709 বার পঠিত
নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারে প্রস্তুত হচ্ছে ৭০ নৌকা!
৩

ইলিশের প্রজনন বৃদ্ধি নিরাপদ রাখতে এবারও ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৪ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে এ নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই জেলেদের মাছ ধরার সুযোগ করে দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এ কাজ করছে বলেও অভিযোগ।

একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, বুধবার রাতে দক্ষিণ রাকুদিয়া এলাকায় মৌসুমী জেলেরা একটি সভা করে। ওই সভায় সিদ্বান্ত হয় প্রশাসনকে ম্যানেজ করে নদীতে ইলিশ মাছ ধরার জন্য প্রতিদিন ছোট নৌকা প্রতি এক হাজার টাকা এবং বড় নৌকাকে দুই হাজার টাকা চাঁদা দেওয়া হবে। যারা এই চাঁদা দিবেন, তারাই নদীতে নির্বিঘ্নে মাছ শিকার করার সুযোগ পাবে।

অনুসন্ধানে জানা গেছে, সন্ধ্যা, বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা ও সুগন্ধ্যা নদীর সংযোগ স্থল দক্ষিণ রাকুদিয়ার কমলাপুর নামক স্থান থেকে দোয়ারিকা সেতুর উত্তর অংশ ইলিশ মাছের অভায়রণ্য হিসেবে পরিচিত। নিষেধাজ্ঞার সময় এখানে ইলিশ শিকারে অংশ নিতে কমপক্ষে ৭০টি ডিঙি নৌকা প্রস্তুত করে একটি ঝোপের পাশে ডোবার পানিতে লুকিয়ে রেখেছে। নদী সংলগ্ন এলাকায় এলাকায় চলছে নৌকা মেরামত ও নিষিদ্ধ কারেন্ট জাল বাধার কাজ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, গত বছর টাকার বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে নির্বিঘ্নে মাছ শিকার করার সুযোগ করে দিয়েছিল এলাকার একটি চক্র। এ বছরও মাছ শিকার করার সুযোগ করে দেওয়ার কথা বলে চাঁদা তোলার প্রক্রিয়া চলছে।

বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান বলেছেন, এ বছর মা ইলিশ রক্ষায় নদীতে অভিযানে থাকবেন কঠোর নিরাপত্তা। প্রশাসনের সব সংস্থাকে ইলিশ রক্ষায় নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে মনিটরিং টিম, কন্ট্রোল রুম করা হচ্ছে। মৎস্যজীবী, ট্রলার মালিক ও জেলেদের সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় বৃহৎ যে কর্মযজ্ঞ হবে তা বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কালের কন্ঠ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581