নৌযান চলাচলের অনুমতির দাবিতে বরিশালে বিক্ষোভ

  • আপডেট টাইম : মে ১৮ ২০২১, ০৭:১৫
  • 730 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৮ ২০২১, ০৭:১৫
  • 730 বার পঠিত
নৌযান চলাচলের অনুমতির দাবিতে বরিশালে বিক্ষোভ
৪

লকডাউনে দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ রাখার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন নৌযান শ্রমিকেরা। বরিশাল নৌবন্দরে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটি মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে তাঁরা বলেছেন, লকডাউনে নৌযান চলাচল বন্ধ থাকায় দেশের লাখো নৌযান শ্রমিক পেটে পাথর বেঁধে মানবেতর দিন কাটাচ্ছেন। ঈদে বেতন-ভাতা দূরে থাক শ্রমিকদের এক কেজি সেমাইও কিনে দেননি লঞ্চমালিকেরা। তাঁরা বলেন, এক মাসের বেশি সময় ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় লাখ লাখ শ্রমিক এখন বেকার। তাঁদের ঘরে চাল-সওদা পর্যন্ত নেই। পরিবার-পরিজন এখন অর্ধাহারে–অনাহারে দিন কাটাচ্ছে। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। অবিলম্বে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া লঞ্চশ্রমিকদের কোনো বিকল্প নেই।
নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, কবির হোসেন, আক্তার হোসেন, একিন আলী, আসাদুজ্জামান প্রমুখ।
শেখ আবুল হাশেম বলেন, লঞ্চমালিকেরা যদি শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করেন, সরকার যদি দাবি মেনে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের অনুমতি না দেয় তাহলে পণ্যবাহী নৌযান অবরোধের ডাক আসতে পারে।
এই শ্রমিকনেতা সমাবেশে আরও বলেন, লঞ্চমালিকেরা কখনোই শ্রমিকদের হয়ে কথা বলবেন না, কারণ তাঁরা সরকারদলীয় লোক। অথচ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বাসশ্রমিকদের জন্য আন্দোলনের হুমকি দিয়েছেন। এখন সীমিত পরিসরে হলেও বাস চলছে। অথচ লঞ্চমালিক সমিতির নেতারা শ্রমিকদের পক্ষে কোনো কথা বলছেন না।
শ্রমিকনেতা নজরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা আর অল্প কিছুদিন অপেক্ষা করব। আমরা তো বলছি সরকারি সব নির্দেশনা মেনে লঞ্চ চালাব। এরপরও অনুমতি না পেলে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই সমাবেশ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সমাবেশ শেষে নদীবন্দরে বিক্ষোভ করেন তাঁরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581