কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের সাথে অভিমান করে পঞ্চম শ্রেণির ছাত্র শাহরিয়ার হাওলাদার (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেছে। শাহরিয়ার হলদিবাড়িয়া গ্রামের সোহেল হাওলাদারের ছেলে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শাহরিয়ার নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খেলাধুলা না করে সকালে পড়তে বসতে বলায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের সাথে অভিমান করে পঞ্চম শ্রেণির ছাত্র শাহরিয়ার হাওলাদার (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেছে। শাহরিয়ার হলদিবাড়িয়া গ্রামের সোহেল হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শাহরিয়ার নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খেলাধুলা না করে সকালে পড়তে বসতে বলায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।