বরিশাল | |
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১৬ জুন মঙ্গলবার দুপুর আনুমানিক ২টায় পটুয়াখালী জেলার সদর থানাধীন মধ্যধারান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি বিরল বন্যপ্রাণী ‘‘তক্ষক’’ উদ্ধার করা হয়। এ সময় তক্ষক পাচারের অভিযোগে মোঃ স¤্রাজ হাওলাদার (৩৫) কে আটক করা হয়।
উল্লেখ্য, আটককৃত ‘‘তক্ষক’’ পাচারকারী মোঃ স¤্রাজ হাওলাদার সংঘবদ্ধ ‘‘তক্ষক’’ পাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন। আটককৃত আসামীকে উদ্ধারকৃত তক্ষকসহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক স¤্রাজ হাওলাদার মধ্যধরান্দী গ্রামের মালেক হাওলাদারের ছেলে বলে র্যাব জানায়। #