পটুয়াখালীতে মাদক মামলার আসামীর হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার

  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২০, ১১:২২
  • 791 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২০, ১১:২২
  • 791 বার পঠিত
পটুয়াখালীতে মাদক মামলার আসামীর  হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার
৩

##

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মাদক মামলার আসামীর হুমকির ভয়ে ভিটা-বাড়ি ছেড়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে এক মুদি ব্যবসায়ী পরিবার। তালাবদ্ধ রয়েছে মুদী দোকান। গোপনে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে। এমন ঘটনা ঘটেছে বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামে।
ভুক্তভোগীদের অভিযোগ, সূযর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ ডালিম একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এই মামলার জেরে একই গ্রামের আবুল বশার নামের এক ব্যবাসায়ীর পুরো পরিবারকে ঘর-বাড়ি ছাড়া করেছে ডালিম। ওই পরিবার আশ্রয় নিয়েছে এক আত্মীয়ের বাড়িতে। এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, আবুল বশারের ঘর তালাবদ্ধ। রয়েছে হামলার আলামত।
এলাকাবাসী জানায়, অনেক দিন যাবৎ বাড়িতে থাকছে না বশারের পরিবার। কেন থাকছে না এমন বিষয়ে জানতে চাইলে ভয়ে কেউ কিছু বলতে রাজি হয়নি। কনকদিয়া বাজারে আবুল বাশারের মুদি মনহারীর ব্যবসা প্রতিষ্ঠানটিও বন্ধ রয়েছে।
এবিষয়ে আবুল বশার বলেন, ডালিমের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। সেটা থানা পুলিশের বিষয়। কিন্তু ডালিম আমাদের মিথ্যা দোষারোপ করে। আমরা নাকি তাকে মামলায় ফাঁসিয়েছি।
এঘটনার জের ধরে ডালিম আমাদের বাড়িতে তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে হামললা করে। আমাদের ঘর ভাঙচুর করে। আমাদের হত্যা করতে বাড়ির সামনে ধাড়ালো অস্ত্র নিয়ে ওৎপেতে বসে থাকে। জীবন বাঁচাতে আমরা পালিয়ে এসেছি। গত ১৮/১৯দিন যাবৎ এক আত্মীয়ের বাড়িতে চার সন্তান ও স্ত্রী নিয়ে মানবতর জীবন-যাপন করছি।
আবুল বশারের স্ত্রী নাজমা বেগম বলেন,‘ আপনারা আমাদের বাড়ি যাওয়া ব্যবস্থা করে দিন। আমি আমার সন্তানদের নিয়ে আমার বাড়িতে ফিরে যেতে চাই।’
এবিষয়ে ডালিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হইছি একদিন, মরমু একদিন। ওগোরে শেষ করে ছাড়মু। তাতে জেল ফাঁস যা হয়।’
এ বিষয়ে সূযর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন,‘ আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য থানা পুলিশকে একাধিক বার বলা হয়েছে কিন্তু পুলিশ কোন ভূমিকা নিচ্ছে না।’
এবিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান,‘ ডালিমের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে‘। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581