পটুয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির সপ্তম দিন চলছে

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২০, ০৫:৩৮
  • 860 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২০, ০৫:৩৮
  • 860 বার পঠিত
পটুয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির সপ্তম দিন চলছে
৩

পটুয়াখালী প্রতিনিধিঃ বেতন বৈষম্য নিরসনে নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারী ১৩ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেডে উন্নিতকরনের দাবীতে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও ইপিআই’র মাঠ পর্যায়ে ফ্রন্ট লাইনের করোনাযোদ্ধা বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা টিকাদান কার্যক্রম বন্ধ করে অনির্দিস্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচীর আজ বৃহষ্পতিবার (০৩ ডিসেম্বর) সপ্তম দিন চলছে।
গত ২৬ নভেম্বর বৃহষ্পতিবার হতে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পটুয়াখালী জেলার সদর উপজেলাসহ সাতটি উপজেলার স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতির অবস্থান কর্মসূচী পালন করে আসছে জেলার ৪৪৪ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।
পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সদর উপজেলার অর্ধশত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সপ্তম দিনে কর্মবিরতির অবস্থান কর্মসূচীর পালনের সময় প্রধানমন্ত্রী কর্তৃক গ্রেডেশন করার প্রতিশ্রুতিবদ্ধ দাবীসমূহ দ্রুত বাস্তবায়ন করার জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য পরিদর্শক এ্যাসেসিয়েশনের সভাপতি ও দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, পরিষদের সদস্য মোঃ ইদ্রিস, দেলোয়ার হোসেন বিশ্বাস, চন্দন জাহান, রাশিদা বেগম, খোকন খাসকেল, সোনারানী, মহসিন মাহমুদ, খলিলুর রহমান, বাহাদুর সিকদার প্রমুখ স্বস্থ্যকর্মী। দাবী বাস্তবায়ন না করা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী চলবে বলে বক্তারা হুঁশিয়ারী করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581