পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

  • আপডেট টাইম : জুন ০১ ২০২১, ০৮:০১
  • 715 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০১ ২০২১, ০৮:০১
  • 715 বার পঠিত
পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই
২

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন নিয়ে গেছে ছিনতাইকারী। রোববার (৩০ মে) সন্ধ্যায় বিজয় সরণির যানজটের মধ্যে মন্ত্রীর হাত থেকে ফোন নিয়ে যায় ছিনতাইকারী।

এবিষয়ে মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

এম এ মান্নান বলেন, ৩০ মে (রোববার) সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে ৬টা ৪৫ মিনিটে বিজয় সরণী এলাকা অতিক্রম করছিলেন। এসময় গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিলো। তাই গাড়ির এসি বন্ধ করে দিয়ে কাঁচ নামিয়ে দেই। আমি পেছনের সিটে বসা ছিলাম, আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে হয়তো তখন নিউজ পড়ছিলাম। কিন্তু হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেলো ছিনতাইকারী। আমি লোকটাকে দেখিনি।

তিনি বলেন, সাথে সাথেই আমাদের লোক গাড়ি থেকে নামলো। কিন্তু ঐ ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেলো। মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি এই ঘটনা এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হলো কী যেন হয়ে গেলো।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মোবাইলটি এখনও উদ্ধার করা যায়নি। তবে পুলিশ ফোনটি খুঁজে বের করার চেষ্টা করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581