পাঁচ মিনিটেই তৈরি ‘আচারি বেগুন ভর্তা’

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ১০:২৪
  • 980 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ১০:২৪
  • 980 বার পঠিত
পাঁচ মিনিটেই তৈরি ‘আচারি বেগুন ভর্তা’
৪

শীতের সকালে কিংবা দুপুরে ঝাল ঝাল ভর্তা খাওয়ার মজাই আলাদা। আর গরম গরম ভাতের সঙ্গে ভর্তার স্বাদ বেড়ে হয় দ্বিগুণ। তবে এই স্বাদের ভিন্নতায় আজকে থাকছে একদম অন্যরকম একটি রেসিপি।

যা ঘরে থাকা সাধারণ উপকরণেই তৈরি করা সম্ভব। বেগুন তো পছন্দ করেন, এর তৈরি ভর্তাও নিশ্চয় খেয়েছেন! তবে আজকে এর মধ্যে নিয়ে আসুন একটু পরিবর্তন। আর বাড়িয়ে তুলুন এর স্বাদ। যা আচারি বেগুন ভর্তা নামে পরিচিত। এটি তৈরি করাও একদম সহজ। আর পাঁচ মিনিটের বেশিও সময় লাগে না। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: বড় বেগুন ১টি, পেঁয়াজ কুচি প্রয়োজন মতো, সরিষার তেল ১ চা চামচ,কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ অথবা শুকনা মরিচ ভাজা, ধনেপাতা প্রয়োজন মতো, যে কোনো আচারের তেল আচারসহ ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে বেগুনের গায়ে তেল মাখিয়ে পুড়িয়ে নিন। এবার পানিতে রেখে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিন। তারপর বেগুন মেখে নিন। মাখা হলে উপরের সব উপকরণ দিয়ে আবার ভালোভাবে মেখে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো। এবার গরম ভাত বা পোলাও এর সঙ্গে পরিবেশন করুন মজাদার আচারি বেগুন ভর্তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581