পাথরঘাটায় অস্ত্র ও গোলাবারুদসহ ২ দস্যু আটক

  • আপডেট টাইম : জুলাই ২৩ ২০২০, ০৮:৪১
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৩ ২০২০, ০৮:৪১
  • 775 বার পঠিত
পাথরঘাটায় অস্ত্র ও গোলাবারুদসহ ২ দস্যু আটক
২

বরগুনার পাথরঘাটায় ডাকাতির পূর্ব প্রস্তুতির সময় অস্ত্র ও গোলাবারুদসহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটার পাচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে তাদের আটক করে কোস্টগার্ড। তারা রিপন বাহিনীর সদস্য। এ সময় ৪টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ছোড়া উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মো. মহাসিনের ছেলে মো. রিয়াজ (২৩) ও একই এলাকার আ. মান্নানের ছেলে মো. রাজু (২৫)।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, হরিণঘাটা বনে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্তুতিমূলক বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এ সময় কোস্টগার্ডও ৪ রাউন্ড ফাকা গুলি করে। দুইপক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে হরিণঘাটা বনের মধ্যে দৌড়ে পালানোর সময় দু’জনকে আটক করা হলেও অন্য পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে। এ কারণে উপকূলের জেলেরা সাগরে যাওয়ার পথেই সঙ্গবদ্ধ জলদস্যুদের ডাকাতির জন্যই এ প্রস্তুতি। এরা তালতলী উপজেলার বগা এলাকার রিপন বাহিনীর সদস্য বলেও জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581