ফুলের মালা, মিষ্টি দিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২০, ১৮:৫৮
  • 1067 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২০, ১৮:৫৮
  • 1067 বার পঠিত
ফুলের মালা, মিষ্টি দিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ
৪

বিশ্বকাপের শিরোপা নিয়ে কিছুক্ষণ আগে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী বিসিবির কর্মকর্তাবৃন্দ, এবং বিপুল সংখ্যক সাংবাদিক। বিকাল ৪টা ৫৫ মিনিটে বিশ্বজয়ী বাংলাদেশ দলকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। প্রথমবার বিশ্বকাপ এল ঘরে। তাই ক্রিকেটাররা আসতেই হইচই পড়ে যায়।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রিকেটার এবং কোচদের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলের সদস্যদের মুখে মিষ্টি তুলে দেন। সকলের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে বিসিবির বিশেষ চ্যাম্পিয়ন বাসে চেপে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিশ্বকাপজয়ী দল।

মিরপুরে একটি সংবাদ সম্মেলন করে বিসিবির আয়োজনে নৈশভোজে যোগ দেবেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকাল তারা ফিরে যাবেন নিজেদের পরিবারের কাছে। সবার জন্য বিমান এবং বাসের টিকিটের ব্যবস্থা করেছে বিসিবি। যুবাদের জন্য গতকালই পুরো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিন করে। স্টেডিয়ামের দেয়ালজুড়ে লাগানো বিশাল বিশাল সব ব্যানারের বিশ্বজয়ীদের ছবি প্রদর্শন করা হয়েছে। আজ দুপুরের পর থেকেই সেখানে ভিড় করেছেন কয়েকশ ক্রিকেটপ্রেমী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581