ফ্রিজে ডিম রাখলে কি হয়?

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ০৯:২৯
  • 1146 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ০৯:২৯
  • 1146 বার পঠিত
ফ্রিজে ডিম রাখলে কি হয়?
৪

পুষ্টির ‘শক্তিঘর’ বলা হয় ডিমকে। সব ধরনের পুষ্টি উপাদান থাকায় প্রাণিজ প্রোটিনের মধ্যে ডিম হলো আদর্শ প্রোটিন। ডিম শুধু আদর্শ প্রোটিনই নয়, বরং এতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি আমাদের শরীরের অনেক উপকারে আসে। তাই ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারসহ দিনের যেকোনো সময়েই আমরা ডিম খেয়ে থাকি। স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন ডিম খাওয়া ভালো।

সাধারণত আমরা সকলে বাজার বা দোকান থেকে কিনে এনে ডিম ফ্রিজেই সাজিয়ে রাখি। কিন্তু এতে ডিমের স্বাস্থ্য ঠিক থাকলেও আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, ফ্রিজের তাপমাত্রা শূন্যরও বেশ খানিকটা নিচে থাকে বলে এখানে খাবার-দাবার রাখা নিরাপদ। কিন্তু ডিমের ক্ষেত্রে ব্যপারটা ঠিক উল্টো। ফ্রিজে ডিম রাখলে তার মধ্যে এক ধরনের ক্ষতিকর ব্যাকটিরিয়া জন্ম নেয়। আমাদের মধ্যে রেশিরভাগই ফ্রিজ থেকে ডিম বের করেই রান্না করে ফেলি। তাপমাত্রার পরিবর্তন না ঘটায় ওই সব ক্ষতিকর ব্যাকটিরিয়া ডিমের মধ্যে জীবিত অবস্থাতেই থাকে। ফলে খাদ্যে বিষক্রিয়া বা নানা রকমের সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। পেটের সমস্যাও হতে পারে এ থেকেই।

পুষ্টিবিদরা জনিয়েছেন, ফ্রিজ থেকে ডিম বের করে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় অনেকক্ষণ রেখে ডিম রান্না করলে বিপদের ঝুঁকি খানিকটা কম। কিন্তু সংক্রমণের আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। এ দিকে বেশি দিন বাইরে রাখলেও তো ডিম নষ্ট হয়ে যাবে।

এ সমস্যার খুব সহজ সমাধান বাতলেছেন তারা। ডিম কিনুন অল্প সংখ্যায়, ঠিক যত টুকু প্রয়োজন বা দু’-এক দিনেই যাতে সব রান্না করে ফেলা যায়। আর ফ্রিজ থেকে ডিম বের করে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় অনেকক্ষণ রেখে তবেই রান্না করুন। তাহলেই আর কোনো সংক্রমণের আশঙ্কা থাকবে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581