বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ ঘণ্টা পর ২০ জেলে উদ্ধার

  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২০, ১৯:০৭
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২০, ১৯:০৭
  • 775 বার পঠিত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ ঘণ্টা পর ২০ জেলে উদ্ধার
৩

সুন্দররবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পরে পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আনছার খানের মালিকানা এফবি সিমা-২ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ঘটনাস্থল পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৯টার দিকে জেলেদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে ইলিশ বোঝাই ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়। গত ২৩ জুলাই ৬৫ দিনের মাছ আহরণে অবরোধ শেষে জেলেরা সাগরে মাছ ধরতে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন কচিখালীর পশ্চিমে লাশমি এলাকায় ঝড়ের কবলে আনছার খানের মালিকানাধীন এফবি সিমা-২ ট্রলারের ২০ জেলে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। তখন আকষ্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়। এমন সময় কাছাকাছি থাকা এফবি বশির ট্রলারের মাঝি মো. ইব্রাহিমসহ জেলেদের সহযোগিতায় ডু্বে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ২০ জেলে সকলেই অসুস্থ থাকায় সাগরে বসেই তাদের শরীরের তাপমাত্রা ফিরিয়ে আনার জন্য গরম পানি গরম কাপড় দিয়ে সেবা প্রদান করেন উদ্ধারকারী জেলেরা।

গোলাম মোস্তফাা চৌধুরী আরও জানান, উদ্ধারকৃত জেলেদের ফিরিয়ে আনতে দুটি ট্রলার পাঠানো হয়েছে।

এদিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, আবহওয়া অনুকূল নয় তবু সকালেই জেলেদের উদ্ধারের জন্য একটি টিম সাগরে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581