বঙ্গোপসাগরে ফের উত্তাল, নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে গ্রাম

  • আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২০, ১৯:০৮
  • 789 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২০, ১৯:০৮
  • 789 বার পঠিত
বঙ্গোপসাগরে ফের উত্তাল, নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে গ্রাম
২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৯ আগস্ট।। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবশ্যার প্রভাবে ফের সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। খাল বিল পুকুর নালা পানিতে টই-টুম্বুর হয়ে রয়েছে।

অপেক্ষাকৃত নিঁচু জমিতে বেশী পানি জমে যাওয়ায় রোপা আমন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বর্ষাকালীন সবজির ক্ষেতে পানি জমে অনেক স্থানে পঁেচ গেছে ক্ষেত। বিরামহীন বষর্নে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে বাতাসের গতি বেড়ে যাওয়ায় জেলেরা সমুদ্রে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে মৎস্য বন্দর মহিপুরের শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, অস্বাভাবিক জেয়োরের পানিতে বেঁড়িবাঁধের বাইরে নি¤œাঞ্চল এবং চরাঞ্চল তলিয়ে গেছে। মহিপুর ইউনিয়নের নিজামপুর, সুধীরপুর, কমরপুরে বেঁড়িবাঁধ ঝুকিতে রয়েছে। এছাড়া লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া এলাকার বিধ্বস্ত বেঁড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে গ্রামের পার গ্রাম তলিয়ে গেছে। বিরামহীন বর্ষনে খুব কম সংখ্যক মানুষকে বাইরে বের হতে দেখা গেছে। কাজ না পেয়ে দিনমজুর অনেকে বেকার হয়ে পড়েছে। পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দোকান পাট অনেকটা ছিল বন্ধ অবস্থায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারনে সবজির বাজরে তেমন কোন সবজি দেখা যাচ্ছে না। যে সকল সবজি বাজারে পাওয়া যাচ্ছে, তাও বেশীর ভাগ বিক্রি হচ্ছে চড়ামূল্যে। তবে কাঁচা ঝাল’র মূল্য এমনিতেই বেশী, তারমধ্যে বর্ষার কারনে আরো
বৃদ্ধি পাবে বলে সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন। জেলে জহিরুল আলম বলেন, আবহাওয়া খারাপের কারনে দীর্ঘ এক সপ্তাহ যাবৎ বেকার জীবন-যাপন করছেন। উপার্জন না থাকায় মহাজনদের দেনার বোঝা ভারী হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ডেইলী শ্রমিক মো.আনোয়ার হোসেন বলেন, প্রতিদিন সকালে বাড়ী থেকে বের হলে কোন না কোন কাজ পাওয়া যেত। কিন্ত এক সপ্তাহ ধরে বৃষ্টি থাকায় কাজ পাওয়া যাচ্ছে না। সবজি চাষী মো.রায়হান বলেন, তার দু’বিঘা জমিতে বর্ষাকালীন সবজি রয়েছে। এতে পানি জমে ক্ষেতের অধিকাংশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

আলীপুর ও কুয়াকাটা মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো.আনসার উদ্দিন মোল্লা বলেন, এখন সাগর উত্তাল রয়েছে। সাগর ও নদ-নদীতে স্বভাবিক জোয়ারের চেয়ে অনেকটাই পানি বেড়ে গেছে। তবে সকল ট্রলারগুলো নোঙ্গর করা অবস্থায়
ঘাটে রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে এসব ট্রলার আবার সাগরে যাবে।

উপজেলা কৃষিকর্মকর্তা আবদুল মান্নান জানান, বর্ষার কারনে ক্ষেতে পানি জমে থাকলে সে সকল ক্ষেত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কমে গেলে এর ক্ষতির পরিমান নিরূপন করা সম্ভব হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581