বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে ডাকাতি: ৯ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২০, ০৫:৩৯
  • 838 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২০, ০৫:৩৯
  • 838 বার পঠিত
বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে ডাকাতি:  ৯ জন  গ্রেপ্তার
৫

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে উপজেলা শহরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে তাঁদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার তাঁদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

সাতক্ষীরার ট্রলার মালিক হালিম বিশ্বাস বলেন, ১০ নভেম্বর বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় তাঁর ট্রলারে করে জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় প্রায় ১৫ জন সেখানে হানা দেন। তাঁরা ট্রলারের মাছ ধরার জাল, দড়ি, সৌর ব্যাটারি, সোলার প্যানেল, খাদ্যসামগ্রীসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। বাধা দিতে গেলে তাঁর ট্রলারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা হয়েছে।

ওই ঘটনার পর অভিযান চালিয়ে ইব্রাহিম আকন, হাসেল জমাদ্দার, রাসেল হাওলাদার, মিরাজ মোল্লা, শাহজাহান খান, আল আমিন, ইয়াসিন শেখ, বেলাল হোসেন, মনির ওরফে মঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাঈদ আহমেদ বলেন, সাগরে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মহরম আলী বলেন, ট্রলারে ডাকাতির ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581