ববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেবে’

  • আপডেট টাইম : মে ০৯ ২০২৪, ০৫:১৬
  • 197 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৯ ২০২৪, ০৫:১৬
  • 197 বার পঠিত
ববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেবে’
৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্বে দেবে। আমাদের শ্রম, মেধা ও প্রজ্ঞা যথেষ্ট আছে। শুধু বিকশিত করার দরকার। যে কোনো পেশায় থেকে তাদের নেতৃত্ব গুণাবলি তৈরি করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শক্ত অবস্থানে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

বৃহস্পতিবারে ( ৯ মে) বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ আয়োজনে সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। জানতে হবে বাঙালির সঠিক ইতিহাস। কারণ ইতিহাসই একটি জাতিকে সমৃদ্ধ করে। যে জাতি যত সমৃদ্ধ তাদের ইতিহাসও তত সমৃদ্ধ। আমরা যদি বাঙালিদের সুদীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। আমাদের ইতিহাসই হচ্ছে আমাদের অস্তিত্ব এবং এগিয়ে যাওয়ার প্রেরণা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে সর্বমোট ৫১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। আঞ্চলিক এ সম্মেলনে বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজসহ দেশ-বিদেশের বরেণ্য ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন।

এ ছাড়াও সম্মেলনে বাংলাদেশ ইতিহাস সমিতির নেতারা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ববির উপাচার্যকে সঙ্গে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ছয় দফা বেদী-এনআরবিসি স্কয়ার’ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581