বরগুনার রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন ১৬ই সেপ্টেম্বর

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২০, ১০:০৪
  • 815 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২০, ১০:০৪
  • 815 বার পঠিত
বরগুনার রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন ১৬ই সেপ্টেম্বর
২

বরগুনা প্রতিনিধি : বরগুনায় রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি খ-নের জন্য ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যদিয়ে প্রাপ্তবয়স্ক আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়শা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে তার পক্ষের আইনজীবীরা বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের
আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ মামলায় ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিদের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

এ বিষয়ে মিন্নির আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম বলেন, আদালতের কাছে আমরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। বিচারক যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের যুক্তিখ-নের জন্য ১৬ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
এ মামলায় সকল বিচারিক কার্যক্রম শেষ হলে মিন্নির জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মামলা বিচারাধীন থাকাকালীন সময় পর্যন্ত তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে থাকবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার বলেন, রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। এর আগে এই মামলায় ৭৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। আজ মিন্নির যুক্তিতর্কের মাধ্যমে যুক্তিতর্ক শেষ হলেও তাদের যুক্তি খন্ডনের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন
নির্ধারণ করেছে আদালত। আমরা আমাদের পক্ষ থেকে আসামি পক্ষ যে সকল যুক্তিতর্ক ও হাইকোর্টের নির্দেশনা তুলে ধরছেন সেগুলো আগামী ১৬ তারিখ খন্ডন করবো।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান। গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

আলোচিত এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি
উচ্চ আদালত এবং বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581