বরগুনায় চি‌কিৎসক, নারীসহ আক্রান্ত আ‌রো ৭

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ০০:২২
  • 831 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ০০:২২
  • 831 বার পঠিত
বরগুনায় চি‌কিৎসক, নারীসহ আক্রান্ত আ‌রো ৭
৪

বরগুনা প্রতিনিধি : বরগুনায় আজ আরো সাতজন করনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০জনে দাড়িয়েছে। যাদের দু’জন সুস্থ্য ও দু’জন মৃত্যুবরণ করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে তিনজন শিশু ও দু’জন নারী এবং একজন চিকিৎসকও রয়েছেন। শনিবার রাতে বরগুনা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বরগুনার স্বাস্থ্য বিভাগ জানায়, বরগুনা জেলায় এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ জন। এর মধ্যে দু’জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, দু’জন মৃত্যু বরণ করেছেন এবং বাকি ২৬জন হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদরের ধানসিঁড়ি সড়কের পুর্বের আক্রান্ত ব্যক্তির স্ত্রী (৪৪) ছেলে (৮) ও ছেলে(১৩) সহ মোট তিনজন আক্রান্ত হয়েছেন। এছাড়া আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের পুর্বের আক্রান্ত ব্যক্তির স্ত্রী (৩৭) ছেলে (৭) নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (২৬) আক্রান্ত হয়েছেন। উপসর্গ গোপন করে চিকিৎসা নিতে আসা এক রোগীর মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বেতাগীর ওই চিকিৎসক। এর বাইরে বামনা উপজেলার উত্তর রামনা গোলাঘাটা গ্রামের একজন (৪৪) ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তিনি একই এলাকার সংক্রমিত অপর একজন ব্যক্তির সংষ্পর্শে গিয়েছিলেন।
এছাড়াও বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজন ব্যক্তির পর পর দু’বার পরীক্ষার ফলাফলে করনা নেগেটিভ এসছে। ফলে আগামীকাল রবিবার তাঁকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পৌঁছে দেয়া হবে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান বলেন, শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৩৯৯জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে মৃত দু’জন ও সুস্থ্য দু’জনসহ মোট ৩০জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী এ পর্যন্ত বরগুনা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন বারো জন, বামনা উপজেলায় ছয়জন, বেতাগী উপজেলায় তিনজন, আমতলী উপজেলায় সাতজন এবং পাথরঘাটা উপজেলায় দুইজন। এখন পর্যন্ত তালতলী উপজেলায় কেরোনা রোগী শনাক্ত হয়নি।
বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত সাতজনের বাড়িসহ আশপাশের বেশ কিছু বাড়ি ইতোমধ্যে আমরা লকডাউন করেছি। তাদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581