বরিশালের হিজলার মেঘনায় ইলিশ শূণ্য

  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ১৪:৪৭
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ১৪:৪৭
  • 773 বার পঠিত
বরিশালের হিজলার মেঘনায় ইলিশ শূণ্য
৩

শামীম আহমেদ॥ বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অসময়ের পাহাড়ী ঢল বণ্যার পাণি প্রবেশ করায় ও মেঘনায় নদীতে মিলছে না ইলিশ। মেঘনা পাড়ের জেলেরা দিনভর মেঘনায় জাল ফেলে বসে থাকার পরও ধরা পড়ছে না ইলিশ। নদীতে বোর্ড নিয়ে নেমে দিন শেষে খালি হাতে ফিরে আসায় মেঘনা পাড়ের জেলে পরিবারের
সংসারে দেখা দিয়েছে অভাব অনটনের হাহাকার।
অপরদিকে হিজলা মেঘনায় অতিরিক্ত পাণি প্রবেশ করায় চলছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের কারনে মেঘনা পাড়ের জেলে পরিবারের বাসিন্দারা একদিকে শেষ সহায় সম্বল হারিয়ে হচ্ছে নিঃশ অন্যদিকে প্রাণঘাতী করোনার মোকাবেলায় স্বাস্থ্য সু- রক্ষা মেনে চলতে না পারার কারনে জেলে পরিবারগুলো রয়েছে ঝুকির মুখে পড়া সহ জীবন- জীবিকা স্থবির করে দিয়েছে তাদের।

সমসাময়িক সময়ে হিজলার মেঘনা সহ নদ-নদীতে অগ্রীম পাণি বৃদ্ধি হওয়ার সাথে সাথে জেলেদের জালে মিলছে না মাছ। মেঘনায় হঠাৎ করে মাছ শুণ্য হয়ে পড়ায় সারা বছরের জেলেদের কর্মচাঞ্চল্য স্থবির করে দেয়ার কারনে জেলেরা অলস সময় পাড় করছে। এদিকে নদীতে মাছ না পড়ার কারনে জেলেরা অর্থহীন হয়ে পড়ায় পরিবারের সংসারে দেখা দিয়েছে অভাবের হাহাকার। তারপরও সরেজমিনে দেখা যায় সংসারের পরিবার-পরিজন ও ছোট ছোট সন্তানদের ঘড়ে রেখে শতশত জেলে নৌকা ও জাল মেরামতের মধ্যদিয়ে ক্ষুদাত্ত পেটেও তারা ব্যস্থ সময় পাড় করেছে।

হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের চিত্র এখন এরকমই। উপজেলার বড়জালিয়া, ধুলখোলা, হিজলা-গৌরব্দী, মেমানিয়া, হরিনাথপুর এলাকাগুলো এখন মেঘনা নদী হয়ে আছে।
এই এলাকার অধিকাংশ মানুষ মেঘনা সহ নদ-নদীতে মাছ শিকার অহরনের মধ্যে তাদের জীবন
জীবিকা এক মাত্র বেছে থাকার অবলম্বন। এদিকে মেঘনায় মাছ নেই আছে বেপরোয়া নদী ভাঙ্গন ফলে মাছ শুন্যতার কারনে হয়ে পড়েছে বেকার তেমনি ভাঙ্গন থেকে বসবাসরত শেষ সম্বল ঘড়-বাড়ি রক্ষা করার জন্য ভুগছে হতাসায়।

এসময় হিজলা-গৌরব্দী এলাকার ইলিশ মৎস্য শিকারী জেলে বাবুল, মেমানিয়ার ছমেদ গাজি, সুলায়মান খলিফা, জাহাঙ্গীর সরদার,ধুলখোলার নজু, বড়জালিয়ার জামাল বাবুর্চি, সালাম ঘড়ামি, আলমগীর হোসেন রাড়ি ও মকবুল ফকির সহ বিভিন্ন জেলেরা বলেন, বিগত দিনে এই বর্ষা মৌসুমে নদীতে আনন্দ সহকারে মাছ শিকার করতাম।
এখন নদীতে মাছের দেখা মিলছে না। তাই দিন শেষ করে খালি হাতে তীরে ফিরে আসতে হয়। সেকারনেই নৌকাগুলো ঘাটে বেঁধে রেখে জাল মেরামত করছি পাশাপাশি বেকার অলস সময় কাটিয়ে দিন শেষে বাড়ি ফিরে যাই।মেঘনায় মাছ এলেই মাছ শিকারে নেমে পরব। হিজলা উপজেলা পরিষদ সংলগ্ন বাউশিয়া বাহেরচর, লক্ষীপুর, বড়জালিয়া এলাকার জেলে আবুল হোসেন, বাবুল বেপারী, নাসির সহ বেশ কিছু জেলে জানান এমন দিনে মেঘনার নদী ভাঙ্গছে, গ্রাম উজার হচ্ছে,
ভিটেমাটি হারিয়ে এখন রাস্তায় পড়ে আছি। আগে নদীতে মাছ ছিল এখন নদীতে মাছও নেই। সরকার থেকে করোণার শুরুতে জন প্রতি দু’দফায় ১৬০ কেজি করে চাল পেয়েছি। এর বাহিরে আর কোন সহায়তা পাইনি। বেকার বসে আছি সন্ধ্যা হলে উপজেলা সদরের টেকের বাজারে আড্ডা ছাড়া আর কিছু করার নেই। পার্শ্ববর্তী মুলাদী উপজেলায়
জেলেরা মৎস্য অফিসের সাথে গ্র“প করে প্রশিক্ষন নিয়ে অন্য কাজ করছে। আমাদের উপজেলায় তা নেই। আমরা এমন দিনে বেকার। বেকার আমাদের পরিবার। উপজেলা মৎস্যকর্মকর্তা, জনপ্রতিনিধি বা কোন পক্ষ আমাদের পাশে দাড়ায়নি।

জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান,
আমাদের জেলেদের করোনা পরবর্তী সময়ে অন্যান্যদের মতো তাদেরও সহায়তা করা উচিৎত
ছিল। করোনার কারণে আমাদের উপজেলা পর্যায়ে কোন সদস্যর সাথে সৌজন্য বোধটুকু সরকার পক্ষ থেকে করেননি। সেখানে জেলদের অবস্থা যা। দুঃখ করে তিনি আরও জানান বর্তমানে জাতীয় মৎস্য সপ্তাহ চলছে। সেখানে আমাদের কোন সদস্যদের
আহব্বান করেননি উপজেলা মৎস্য দপ্তর। হিজলা উপজেলা জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি ও হিজলা উপজেলা আ’লীগ সহসভাপতি এনায়েত হোসেন হাওলাদার জানান, বিগত বছরের ফেব্রয়ারী-মে মোট ৪ মাসে হিজলার জেলেদের ভিজিডির ৭০ কেজি চালই তাদের মুল ভরসা। আমরা সমিতিতে নামে রয়েছি, এর বেশি মন্তব্য করব না।

জাতীয় মৎস্যজীবি সমিতির বরিশাল জেলা আহব্বায়ক মোঃ সেলিম জানান, আমরা সরকার এবং জেলেদের মধ্যস্ততাকারি। আমাদের জেলেরা অসহায়, তাদের সরকারের প্রনোদোনার আওতায় কি ভাবে অন্তরভূক্ত করা যায়। করোনা পরবর্তী জেলেদের সাবলম্বী করার জন্য আমাদের সমিতি কাজ করে যাবে। এ ব্যাপারে উপজেলা সহকারি মৎস্যকর্মকর্তা অনিলচন্দ্র দাস জানান, জেলেদের জন্য করোণা পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে কোন সহযোগিতা পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581