বরিশালের হিজলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, আটককৃত’র জেল-জরিমানা

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৩:২০
  • 797 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৩:২০
  • 797 বার পঠিত
বরিশালের হিজলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, আটককৃত’র জেল-জরিমানা
৩

স্টাফ রিপোর্টার॥ বরিশালের হিজলায় বসত ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৫৩০ কেজি চাউল উদ্ধারের ঘটনায় মোঃ ইউনুস সরদার (৩২) কে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২ টায় জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের উপস্থিতিতে মোঃ ইউনুস সরদারের বসত ঘরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সেখানে ১০ টি বড় প্লাস্টিকের বস্তায় ৫৩০ কেজি চাউল উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ওই চাউল খাদ্য বান্ধব কর্মসূচির নিশ্চিত হয় ভ্রাম্যমান আদালত। ওই চাউল বেআইনেভাবে ক্রয়পূর্বক মজুদ করার অপরাধে দূর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ অনুযায়ী মোঃ ইউনুস সরদারকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোঃ ইউনুস সরদার হরিনাথপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। হিজলা থানার শাওড়া সৈয়দখালি ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃ তারিকুল হাসানসহ পুলিশ ফোর্স এ অভিযানে সহায়তা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581