বরিশালে আসামি ধর‌তে গি‌য়ে হামলায় সিআইডির ২ সদস্য আহত

  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২৩, ০৪:২৯
  • 195 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২৩, ০৪:২৯
  • 195 বার পঠিত
বরিশালে আসামি ধর‌তে গি‌য়ে হামলায় সিআইডির ২ সদস্য আহত
৪

বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য। ছবি : সমকাল

বরিশালের হত্যা মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্য।

সোমবার রাত সাড়ে আটটার দিকে মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হামলার শিকার সিআইডির উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

তিনি জানান, মুলাদীর মনির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অবস্থা পর্যবেক্ষণ করতে তারা সোমবার রাত সাড়ে ৮ টায় মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নেন। এসময় আসামির স্বজনরা সিআইডি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে তাদেরকে ঘেরাও করে। তখন ধস্তাধস্তিতে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম আহত হয়েছেন।

এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে এসআই রুহুল আমিন বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান চালায় সিআইডি পুলিশ। এসময় আব্বাসের ভাইসহ তার ৬/৭ জন বন্ধু এসে সিআইডি পুলিশকে বাধা দেয়। এ সময় তাদের সাথে সিআইডি পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এই সুযোগে আসামি আব্বাস পালিয়ে যায়। ধস্তাধস্তিতে সিআইডি পুলিশের এসআই রুহুল হাতে আঘাত পেয়েছেন। কনস্টেবলও আহত হয়েছেন। পুলিশকে সাহায্য করতে স্থানীয়রা এগিয়ে এলে আসামির ভাই ও বন্ধুরা পালিয়ে গেছে।

প্রসঙ্গত, গত বছ‌রের ২৪ মে সকাল ৯টায় মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে দুই সন্তানের জনক মনির হাওলাদারের (২২) চোখ উঠানো ও গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে নামধারী আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৪ জুলাই মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581