বরিশালে কবি জীবনানন্দ দাসের ভাস্কর্য নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৯:৪৬
  • 845 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৯:৪৬
  • 845 বার পঠিত
বরিশালে কবি জীবনানন্দ দাসের ভাস্কর্য নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী
৪

শামীম আহমেদ ॥ দেশবরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবি জীবনানন্দ দাসের স্মৃতি সংরক্ষণ করার জন্য বরিশালে ভাস্কর্য নির্মাণসহ শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় দখলদারদের কাছ থেকে উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। দেশের প্রত্যেক উপজেলার প্রাণকেন্দ্রে মুক্তমঞ্চ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, ইতোমধ্যে মুক্তমঞ্চের ডিজাইন সম্পন্ন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বরিশালের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গণপূর্ত বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল ইসলাম নজরুল, প্রবীণ সাংবাদিক এস এম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মাকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিশুশিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে প্রতিমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং আগামী ২৭ ফেব্রয়ারির মধ্যে নির্মাণাধীন কাজ সম্পন্ন করারও তাগিদ দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি। ২০১৭ সালে শুরু হওয়া জেলা শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে আগামী ২৭ ফেব্রয়ারির মধ্যে। ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, মুক্তমঞ্চ ও চার তলা ভবন নির্মাণ করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581