বরিশালে করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু, ১৬ বাড়ি ‘লকডাউন’

  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১৯:১৪
  • 869 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১৯:১৪
  • 869 বার পঠিত
বরিশালে করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু, ১৬ বাড়ি ‘লকডাউন’
২

অনলাইন ডেস্ক।। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় বাগধা ইউনিয়নের বাসিন্দা ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি বুধবার বিকেলে মারা গেলে সেখানকার অন্তত ১৬ টি বাড়ির প্রায় ৫শ পরিবারকে ‘লকডাউন’ করে প্রশাসন। বাড়িগুলো চারদিকে বসানো হয়েছে পুলিশের পাহরা, যেন কেউ বাইরে বের হতে না পারে। তবে পেশায় পরিবহন শ্রমিক ওই ব্যক্তি করোনা আক্রান্তে মারা গেছেন কী না সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা প্রশাসন তার নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে- মারা যাওয়া ব্যক্তি কিছুদিন ধরে করোনা ভাইরাসের উপসর্গ অর্থাৎ যাবত জ্বর-সর্দি, শ্বাসকষ্টসহ বুকের ব্যাথায় ভুগছিলেন। স্বজনেরা তাকে বাসায় রেখে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করিয়ে আসছিলেন। বুধবার বিকেলে আকস্মিক তার মৃত্যু হলে আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম নিজে সরেজমিনে ছুটে যান। এবং আশপাশের অন্তত ১৬টি বাড়ির মানুষকে বাইরে নিষেধাজ্ঞা দিয়ে ‘লকড ডাউন’ ঘোষণা করেন। পরে বাড়িগুলোর চারিদিকে পুলিশের পাহারা বসিয়ে দেন।

সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়- বাড়িগুলো থেকে যেন কেউ না বের হতে পারে সেই জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদি বাসিন্দাদের কারও খাদ্যসামগ্রী অভাব দেখা দেয় তা উপজেলা প্রশাসন সরবরাহ করবেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম বলেন- মৃত ব্যক্তি করোনা আক্রান্ত কী না তা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়েছে। একই সাথে আগাম সতর্কতাস্বরুপ মৃত পরিবহন শ্রমিকের বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ির ৫শ পরিবারকে ‘লকডাউন’ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে লাশ দাফনের প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581