বরিশালে করোনা আক্রান্ত ২ চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২০, ০৯:৩০
  • 835 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২০, ০৯:৩০
  • 835 বার পঠিত
বরিশালে করোনা আক্রান্ত ২ চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
২

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত ডাক্তার মোঃ কামরুল হাসান এবং একই মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত ডাক্তার সৈয়দা হোসনে আরাকে ঢাকায় আনা হয়েছে। সোমবার জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এস এইচ হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে তাঁদের। করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ-এর আওতায় করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (গঊউঊঠঅঈ) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, ওই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে জরুরী বিমান পরিবহন সেবা প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ডাক্তার মোঃ কামরুল হাসান এবং ডাক্তার সৈয়দা হোসনে আরা এর শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে বরিশাল হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581