বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বাষির্কী র‌্যালিতে পুলিশের লাঠিচার্য

  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১০:০১
  • 834 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১০:০১
  • 834 বার পঠিত
বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বাষির্কী র‌্যালিতে পুলিশের লাঠিচার্য
২

শামীম আহমেদ ॥ বরিশালে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী উপলক্ষে আয়োজিত জেলা ছাত্রদলের র‌্যালিতে পুলিশের বাধা লাঠিচার্যের মধ্যে দিয়ে দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সমাবেশ করেছে জেলা ছাত্রদলের সাধারন মোঃ সম্পাদক কামরুল আহসান ও তার অনুসারীরা।

আজ বুধবার (১লা) জানুয়ারী সকাল ১১টার সময় ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ারোড দিয়ে একটি র‌্যালি সহকারে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে আসার পথে সদররোডের ডাচ বাংলা ব্যাংকের নিকট আসলে কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত তানজিল সহ একদল পুলিশ জেলা ছাত্রদলের মিছিল না করার জন্য বাধা প্রদান করে। এক প্রর্যায়ে ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্য করে র‌্যালি ছত্রভংগ করে দেয়। পরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীরা এক হয়ে পুনরায় র‌্যালি করে দলীয় কার্যলয়ের সামনে আসে।

এসময় পুলিশ সদস্যরা ছাত্রদলের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে বলে সাধারন সম্পাদক কামরুল আহসান অভিযোগ করে।
দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে কামরুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান, মোঃ আলাউদ্দিন মৃধা, আরজু মৃধা, কামরুল সিকদার, সোহেল রানা,ইমরান হোসেন,ফজলুল হক,সরকারী বরিশাল কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সহ বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠুর সভাপতিত্বে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।  অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে প্রধান অতিথি
করা হলেও বিশেষ কারনে তিনি না আসায় উক্ত অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নানু উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581