বরিশালে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৪:৫৮
  • 623 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৪:৫৮
  • 623 বার পঠিত
বরিশালে  ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
২

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং রোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তার’ই চলমান ধারাবাহিকতায় আজ বুধবার (২ ফেব্রয়ারি) বেলা ১২ টার দিকে নগরীর গীর্জা মহল্লাহ সংলগ্ন এলাকায় অবৈধ পার্কিং ও ফুটপাতে দখলদারিত্ব রুখতে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত’র নির্দেশনায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মো. সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ও রং পার্কিংয়ের অভিযোগে ৪ টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করায় মোটরসাইকেল উচ্ছেদ করে সড়ক ফাঁকা করে দেয়া হয়।

ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত জানান, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার কারনে যানজটের সৃষ্টি হয়।

কোন অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেয়া যাবে না। এছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।

বিশেষ এ অভিযানে সহকারী কমিশনার (ট্রাফিক) মো. খলিলুর রহমান, পুলিশের টিআই আ. রহিম, এটি এসআই ইমরান’সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581