বরিশালে ডায়রিয়া আক্রান্ত ২ রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২১, ০৭:৪২
  • 679 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২১, ০৭:৪২
  • 679 বার পঠিত
বরিশালে ডায়রিয়া আক্রান্ত ২ রোগীর মৃত্যু
৪

বরিশালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ক্ষণেক্ষণে বৃদ্ধি পাচ্ছে। জেনালের হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। বেড ও স্থান দিতে না পেরে হাসপাতালের সামনে তাবু টাঙিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও কিছুতে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আক্রান্তের পাশাশি বাড়ছে মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশালে ডায়রিয়া আক্রান্তে অন্তত ৮ রোগীর মৃত্যু হলো।
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, মার্চ ও এপ্রিল মাসে সাধারণত ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। কিন্তু এবারের আক্রান্তের সংখ্যা আগের সকল রেকর্ড অতিক্রম করেছে। গত মার্চে বরিশাল জেনারেল হাসপাতালে ৭৫১ জন চিকিৎসা নিলেও চলতি মাসে তুলনামূলক বেড়েছে। বুধবার পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০৯২ রোগী।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ‘গত মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৭২ জন রোগী। এর মধ্যে গত সপ্তাহে ভর্তি হয়েছেন ৮ হাজার ২০ জন এবং গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫১২ জন রোগী। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ১৮৩ জন রোগী।
চিকিৎসকেরা অনুমান করছে, সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি, করোনার উপসর্গ ও লবণাক্ত পানির কারণে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। এদিকে ডায়রিয়া আক্রান্তের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে রোগীদের নমুনা সংগ্রহ করছে আইইডিসিআর।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581