বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২৬১ পিস ইয়াবাসহ আটক ৩

  • আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ১১:০৩
  • 757 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ১১:০৩
  • 757 বার পঠিত
বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২৬১ পিস ইয়াবাসহ আটক ৩
২

শামীম আহমেদ ॥ বরিশালে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) দোলোয়ার হোসেন-পিপিএম এর নেতৃত্বে নগরীর চাঁদমারী ও নবগ্রাম রোড এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

এসময় একটি অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার রাতে ডিবি কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেয়া এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁদমারী এলাকায় পুলিশ অফিসার মেস সংলগ্নে ‘নূরসান ভিলা’য় অভিযান চালান তারা।

এসময় ওই বাড়ির ২য় তলার উত্তর পার্শ্বে বি-১ ফ্লাট থেকে বাড়ির বাসিন্দা মো. মিজানুর রহমান হাওলাদারের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন লিটন (২৪) ও মৃত নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪২) কে আটক করেন তারা। পরে তাদের কাছ থেকে ২০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে ডিবি পুলিশ জানায়, মাদক উদ্ধার ও আটকের সময় দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের উপর হামলা ও মারধর করে পালিয়ে যাবার চেষ্টা করে। এতে অভিযানিক টিমে থাকা এএসআই মো. মোয়াজ্জেম হোসেন ও কনস্টেবল মনিরুজ্জামান গুরুতর আহত হন।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে রবিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

অপরদিকে একই রাতে নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযান চালান ডিবির এসআই দেলোয়ার হোসেন ও তার নেতৃত্বাধিন টিম। এসময় সেখান থেকে ৬০ পিচ ইয়াবাসহ জুহাইব নামের একজনকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী জুহাইব ওই এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে ডিবি পুলিশ। তাছাড়া রোববার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581