বরিশালে তিন ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০৯:২৪
  • 827 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০৯:২৪
  • 827 বার পঠিত
বরিশালে তিন ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার
২

শামীম আহমেদ ॥ ইজিবাইক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টার
দিকে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। এ ঘটনায় রবিবার দুপুরে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের
করা হয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে তিন যুবক বরিশাল থেকে ইজিবাইক ভাড়া করে উজিরপুরের দিকে আসে। পথিমধ্যে শিকারপুর মেজর এমএ জলিল সেতুর কাছে আসলে ইজিবাইকের মধ্যে থাকা তিন যুবক ইজিবাইক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় ইজিবাইক চালকের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজনকে আটক করে উজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, শিকারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ইজিবাইক ছিনতাইকালে স্থানীয়রা সুজন সিকদার
কালু (২৭) নামের একজনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আটক সুজন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের আবুল কাসেমের পুত্র।

অভিযান চালিয়ে রাতেই অপরদুই ছিনতাইকারীকে আটক করা হয়। অপর দুই আটককারী হলো- বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের
গিয়াস উদ্দিন শেখের পুত্র সফিকুল শেখ (২৬) ও ঝালকাঠীর ইসমাঈল হাওলাদারের পুত্র ইমন (২৫)। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইজিবাইক ছিনতাই চেষ্টার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এঘটনায় রবিবার দুপুরে ইজিবাইক চালক হাসান খাঁন একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581