বরিশালে তিন কিশোরকে নির্যাতন : আ’ লীগ নেতাসহ আটক ২

  • আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ১৬:২০
  • 749 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ১৬:২০
  • 749 বার পঠিত
বরিশালে তিন কিশোরকে নির্যাতন : আ’ লীগ নেতাসহ আটক ২
৪

স্টাফ রি‌পোর্টার / বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে কোমরে দড়ি বেধে তিন কিশোরকে নির্যাতনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।

নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনার দৃষ্টান্তমুলক বিচারের দাবী করেছে সুশীল সমাজের নেতৃবৃন্দ। এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে কিশোর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

ঘটনাটি ঘটেছে গত রোববার বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের একটি ধানক্ষেতে। এক আত্মিয়ের মোবাইল চুরির অভিযোগে সন্দেহজনক ভাবে ৩ কিশোরকে দড়ি দিয়ে বেধে নির্যাতন করেন পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস সরদার এবং তার এক সহযোগী মিজান মাঝি। এসময় সেখানে উপস্থিত জনৈক ব্যাক্তি নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে।

নির্যাতিতরা হল- একই এলাকার বাসিন্দা তারেক মিরা, হাসান সিকদার এবং শুভ হাওলাদার।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিকরা বরিশালের পুলিশ সুপারের নজরে আনেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করেন।

এঘটনায় নির্যাতিত একজনের বাবা আয়নাল মিরা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানা ওসি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581