বরিশালে তিন দফা দাবিতে মিছিল

  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২২, ০৮:০৩
  • 363 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২২, ০৮:০৩
  • 363 বার পঠিত
বরিশালে তিন দফা দাবিতে মিছিল
২

শামীম আহমেদ ॥ পদ্মা সেতু চালু হবার পর দক্ষিণা লের সড়কপথে যানবাহনের চাপ বৃদ্ধির সাথে বেড়েছে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল। আর এ থেকে পরিত্রান পেতে বাসদ অবিলম্বে ফরিদপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ৬ লেনের সড়ক নির্মান সহ ৩ দফা দাবিতে সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে।

 

বরিশাল জেলা বাসদেও সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে শুক্রবার সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, বাসদের সদস্য সন্তু মিত্র,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সম্পাদক মানিক হাওলাদার,যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে একমাসে ১৫টি সড়ক দৃর্ঘটনায় কমপেক্ষ ২৫ জনের মৃত্যু হয়েছে। আর এরজন্য দায়ী অপ্রশস্ত মহসড়ক। ২০১৮ সনে মহাসড়ক প্রশস্তকরনের প্রকল্প একনেকে অনুমোদিত হলেও এখন পর্যন্ত তার কোন কাজ হয়নি। এছাড়া বরিশাল মহানগরীর ছোট ছোট সড়ক বা গলি সবগুলোই ভাঙ্গা। এসব সড়ক অতি দ্রুত সংস্কার করা না হলে ওইসব এলাকার নাগরিকদের পক্ষে চলাচল করাও অসম্ভব হয়ে পড়বে।

 

বক্তারা নগরীকে বাসযোগ্য করার জন্য নগরীর মধ্যে যেসব খালের অস্তিত্ব আছে, অবিলম্বে তার সংস্কারের দাবীর পাাশাপাশি হারিয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের দাবি জানান। সমাবেশে বক্তারা নগরীর ড্রেন সংস্কার, হোল্ডিং ট্যাক্স কমানো, ব্যাটারিচালিত যানবাহনের জন্য পার্কিং স্ট্যান্ড নির্মানেরও দাবি জানান। একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581