বরিশালে নকল স্যানিটাইজার জব্দ, দুই জনকে জেল জরিমানা

  • আপডেট টাইম : জুন ২২ ২০২০, ১৮:৫১
  • 828 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২২ ২০২০, ১৮:৫১
  • 828 বার পঠিত
বরিশালে নকল স্যানিটাইজার জব্দ, দুই জনকে জেল জরিমানা
২

নিজস্ব প্রবিদক ॥ বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। আজ
(২২ই) জুন সোমবার সকালে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন এর যৌথ অভিযানের দেশের নামি-দামি কোম্পানির নকল স্যানিটাইজার বিভিন্ন সড়কের ফুটপাতে বসে বিক্রয় করার সময় তা জব্দ করা হয়।

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড গীর্জা মহল্লা
এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। বরিশালের বাজারে বিভিন্ন ঔষধ কোম্পানির নাম বিকৃত করে (এসিআই
কে এজিআই; ওরিয়ন কে ওরিওনা, হেক্সিসল কে হেক্সিসলি, হেক্সিওল কিংবা হেক্সাসল, স্যাভলন কে স্যাবরন কিংবা স্যাবলন ইত্যাদি) বিভিন্ন প্রকার নকল স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী
অবাধে বিক্রি হচ্ছে যা প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নকল এসব ঔষধ সামগ্রী বিক্রির অপরাধে
ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ধারা ১৮ ভংগের অপরাধে বিভিন্ন অংকের ৭ জন ব্যক্তিকে ২৩ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। পাশাপাশি অভিযানে সজল জমাদ্দার রাজিব (৩৪) ও মোস্তফা কামাল (৩০) নামক দুজন ব্যক্তিকে একই আইনে ১ বছর করে বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়।

জানা যায় যে, রাজিব ও কামালই মূলত বরিশালে এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর যোগানদাতা তারা ঢাকা থেকে এসব সামগ্রী কুরিয়ারে কিংবা লঞ্চে পরিবহন করে নিয়ে
আসেন। ঢাকার মিটফোর্ড এলাকা থেকে রাকিব (২৫) নামের এক ব্যক্তির সাথে যোগসাজশে তারা এ কাজটি করে থাকেন। এসময় প্রায় ১ লক্ষ টাকার নকল ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581