বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা ॥ ফরচুন কোম্পানীর ২৫ শ্রমিক আহত

  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২১, ০৫:৫৯
  • 688 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২১, ০৫:৫৯
  • 688 বার পঠিত
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা ॥  ফরচুন কোম্পানীর ২৫ শ্রমিক আহত
২

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-বানারীপাড়া মহাসড়কের গুঠিয়া বাজারসংলগ্ন গাংগুলীবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানান, সোমবার সকালে বরিশাল সিটি করপোরেশন এলাকার ফরচুন সু-কোম্পানির একটি বাস প্রায় অর্ধশত শ্রমিক নিয়ে কারখানার দিকে যাচ্ছিল।
এ সময় বাসটি গুঠিয়া বাজারসংলগ্ন গাংগুলীবাড়ির মোড়ে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডানপাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই বাসের অন্তত ২৫ শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুঠিয়া বাজারের গ্রাম ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে বরিশাল বাস মালিক সমিতির লাইনবিষয়ক সম্পাদক মো. জগলু হাওলাদার জানান, করোনা প্রতিরোধে সারা দেশের লকডাউনে বরিশালের সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ফরচুন সু-কোম্পানির প্রাইভেট বাসে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের কারখানায় আনা-নেওয়া করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581