বরিশালে প্রথম করোনা অ্যাম্বুলেন্স দিলো বাসদ

  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২০, ১৮:২০
  • 741 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২০, ১৮:২০
  • 741 বার পঠিত
বরিশালে প্রথম করোনা অ্যাম্বুলেন্স দিলো বাসদ
২

বরিশালে করোনা রোগীদের পরিবহনের জন্য বাসদের উদ্যোগেই চালু হলো করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সার্ভিস। করোনা আক্রান্ত বা করোনা লক্ষণযুক্ত রোগীরা জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা নেয়ার জন্য বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

মঙ্গলবার বেলা ১২টায় নগরীর টাউনহলের সামনে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এ সময় উপস্থিত ছিলেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান এবং করোনা অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক টিমের ৪ সদস্য।

এ সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগীয় জেলা হওয়ার পরও এই বিভাগের জেলাতে কোন করোনা রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টি আমাদের সবাইকে হতবাক করেছে। ইতিমধ্যে করোনা সংক্রমণের প্রায় ৪ মাস হওয়ার পরও এই মহামারি মোকাবেলায় দৃশ্যমান কোন উদ্যোগ নেই বরিশাল বিভাগে। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে তাদের পাশে থাকবো।

বক্তারা আরো বলেন, এই করোনা দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, করোনা টেস্টের ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি। অন্যদিকে করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে রোগীদের জীবন রক্ষার্থে অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য, ওষুধ সরবরাহ করছি, চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

বাসদের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পেতে এবং যে কোন প্রয়োজনে যোগাযোগ করার জন্য ০১৫৭২৩১৪০৮৫ হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ করেন নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581