বরিশালে প্ল্যান বহির্ভূত ভবন নির্মানের কারনে ৪ ব্যক্তি ও গংদের ৬৪ লক্ষাধিক টাকা জরিমানা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২০, ০৩:১০
  • 734 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২০, ০৩:১০
  • 734 বার পঠিত
বরিশালে প্ল্যান বহির্ভূত ভবন নির্মানের কারনে ৪ ব্যক্তি ও গংদের ৬৪ লক্ষাধিক টাকা জরিমানা
২

বেলায়েত বাবলু।। বরিশাল নগরীতে প্ল্যানের (নকশা) শর্ত ভঙ্গ করে বহুতল আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মান কাজ শুরু করার দায়ে ৪ ব্যক্তি ও তাদের গংদের ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের আগামী ৭ কার্য দিবসের মধ্যে জরিমানার সমূদয় টাকা বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা প্রদানের জন্য চিঠি প্রদান করা হয়েছে।

 

কর্পোরেশন সূত্রে জানা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এম.এ জলিল সড়কের আজিজ রহিম গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধি বর্হিভূতভাবে ১৪ তলার আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মান কাজ শুরু করেন। বিষয়টি সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাদেরকে মোট ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়েছে। একই সড়কের রেজিন উল কবির গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বর্হিভূতভাবে ১০ তলা আবাসিক ভবন নির্মান কাজ শুরু করেছেন। এজন্য তাদেরকে ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে ৯তলা আবাসিক ভবন নির্মান করেছেন। এর জন্য তাদেরকে ৪ লাখ ৮৬ হাজার ৯৯২টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের পূর্ব পাশের ১ নং পুল সংলগ্ন এলাকার মোঃ আবদুল হাই গং ১৫ তলার আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মান কাজ শুরু করেছেন। এর জন্য তাদেরকে ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।

 

কর্পোরেশনের সূত্র আরো জানায়, উল্লেখিত ওই সকল ব্যক্তিদের প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মানের দায়ে জরিমানা করে জরিমানার টাকা আদায়ে গত ১৫ সেপ্টেম্বর চিঠি প্রদান করা হয়েছে। চিঠিতে জরিমানার সমূদয় টাকা আগামী ৭ কার্য দিবসের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা প্রদান করতে বলা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581