বরিশালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা শুরু

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৭:৫০
  • 1147 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৭:৫০
  • 1147 বার পঠিত
বরিশালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা শুরু
৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ মুজিব বর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইস (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) স্থাপন করা হয়েছে।

নগরীর সিটি করপোরেশন মোড় সংলগ্ন জেলা পরিষদ পুকুরে বিশেষ ব্যবস্থায় স্থাপিত ক্ষণগণনার ডিজিটাল ডিভাইস চত্বরে শুক্রবার দুপুর আড়াইটায় জমায়েত হবেন নগরবাসী। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুজিব বর্ষ ক্ষণগণনা উপলক্ষে ঢাকার অনুষ্ঠান এখানকার বড় ডিজিটাল স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।

এ উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বরিশালে লেজার শো, সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আঁতশবাজি অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চিরকুট ব্যান্ডের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়েছে।

এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ড লালনের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে। বরিশাল সিটি করপোরেশন মুজিব শত বর্ষ উপলক্ষে স্থানীয়ভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581