বরিশালে বাজার রোডে বিসিসি’র অভিযান, তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড
আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৭:৫৩
824 বার পঠিত
আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৭:৫৩
824 বার পঠিত
বরিশালে বাজার রোডে বিসিসি’র অভিযান, তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড
দি বরিশাল ডেস্ক।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বাজারগুলোতে সামাজিত দূরত্ব বজায় রাখতে অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। রোববার দুপুরে নগরীর বাজার রোডে এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযানে মুদী দোকানী বাচ্চুকে দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে মালামাল বিক্রি না করায় ডিমের আড়তদার হারুন অর রশীদকে ১ হাজার টাকা ও মুদী দোকানী তপু সাহাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল হাজবুন। অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।
রোববার দুপুরে নগরীর বাজার রোডে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযানে মুদী দোকানী বাচ্চুকে দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে মালামাল বিক্রি না করায় ডিমের আড়তদার হারুন অর রশীদকে ১ হাজার টাকা ও মুদী দোকানী তপু সাহাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল হাজবুন।
অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।