বিদ্যালয় প্রঙ্গণ থেকে করোনার অস্থায়ী ক্যাম্প সরিয়ে নিতে

বরিশালে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২০, ১৭:৩৭
  • 930 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২০, ১৭:৩৭
  • 930 বার পঠিত
বরিশালে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ
১

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নগরীর ফকির বাড়ী রোডের মাতৃছায়া শিশুকাননের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজিত কুমার দেবনাথ। বিদ্যালয় প্রঙ্গন থেকে ডাঃ মনীষা চক্রবর্তীর করোনার অস্থায়ী ক্যাম্প সরিয়ে নিতে রবিবার (২৬ জুলাই) বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগটি করেন তিনি।

প্রতিষ্ঠান পরিচালকের অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির এক পাশে একটি রুম খালি থাকায় এক শিক্ষকের অনুরোধে ডাঃ মনীষা চক্রবর্তীকে রুমটি শিশুদের বিজ্ঞান শেখানোর জন্য ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ নামের সংগঠনটিকে মৌখিকভাবে ভাড়া দেন তিনি। পরবর্তীতে চলতি বছরের ১৮ মার্চ ডাঃ মনীষা চক্রবর্তী বিশ্ব কোভিড-১৯ উপলক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়টির ৪টি কক্ষ ও তার সামনের প্রাঙ্গন ব্যবহার করার অনুমতি চাইলে মানবিক দিক বিকেচনা করে মৌখিকভাবে সাময়িক ব্যবহারের অনুমিতিও দেন তিনি। এসময় তিনি (ডাঃ মনীষা চত্রবর্তী) বিদ্যালয় প্রাঙ্গনে মানবতার বাজার নামে একটি বাজার খোলেন এবং ত্রাণ বিতরন কার্যক্রম করেন। ঈদুর ফিতরের পর ওই কার্যক্রম না চলায় বিদ্যালয় ত্যাগ করতে বললে মনীষা চক্রবর্তী তার কথায় কর্ণপাত করেন নি।

হঠাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে এবং করোনা রোগীদের অস্থায়ী ক্যাম্প কার্যক্রম শুরু করেন মনীষা চক্রবর্তী। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমতি রয়েছে কিনা সেটা তার (প্রতিষ্ঠান পরিচালকের) জানা নেই। কিন্তু এ কার্যক্রম চালাতে সে বিদ্যালয়ের ক্যাম্পাস ব্যবহারের কোন অনুমতি দেননি বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরও উল্লেখ করেন, করোনা রোগী বয়ে আনা এ্যাম্বুলেন্স, ব্যবহৃত পিপিই, মাস্ক, পোষাক পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ইত্যদি স্কুলের যেখানে সেখানে ফেলে রাখা এবং করোনায় ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র ধোয়াসহ স্কুলের শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করে। মনীষা চক্রবর্তীকে এইসব কর্মকা- থেকে বার বার বিরত থাকার জন্য অনুরোধ করা হলেও তিনি তার কথায় কোন কর্ণপাত করেননি। এসময় তিনি প্রতিষ্ঠানের মধ্যে এ ধরণের কাজ না করার জন্য অনুরোধ করেন এবং শ্রেণিকক্ষসহ বাচ্চাদের খেলার মাঠ ছেড়ে দিয়ে মৌখিক ভাড়াকৃত রুমে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু সে কোন কথা না শুনে অবৈধ ভাবে নিজের ইচ্ছেমত ব্যবহার করে যাচ্ছে। উল্টো সে (মনীষা চক্রবর্তী) তার সাথে অসদাচরণ করেন এবং গণমাধ্যমের ভয় দেখান।

সুজিত কুমার দেবনাথ অভিযোগে আরও উল্লেখ করেন- মনীষা চক্রবর্তী তাদের নিজস্ব ব্যবহৃত পরিবহণ (ব্যাটারী চালিত চার্জার) সরকারী বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে চার্জ দেয়। এ কারনে বিদ্যুৎ অফিস থেকে ৩ বার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলো। এমন কাজে আমি নিজেও নিষেধ করি। কিন্তিু তা তিনি আমলে নেয়নি।

বিদ্যালয় প্রাঙ্গনটি রাজনৈতিক বিভিন্ন মিছিল, মির্টিং এর কাজে ব্যবহার করে এবং সবসময় জমায়েত হয়ে থাকে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। জনসেবার নামে মনীষা চক্রবর্তীর এই কর্মকা-ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তিনি মনীষা চক্রবর্তীর এই কর্মকা- থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581