বরিশালে বিএনপির পদযাত্রা

  • আপডেট টাইম : জুন ১৬ ২০২৩, ০৫:১৩
  • 165 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৬ ২০২৩, ০৫:১৩
  • 165 বার পঠিত
বরিশালে বিএনপির পদযাত্রা
২

সারা দেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে শুক্রবার (১৬ জুন) বেল সোয়া ১১টায় নগরের সদর রোড থেকে পদযাত্রা শুরু হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা সদর রোডের দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে আসতে শুরু করে। এখানে মহানগরের ত্রিশটি ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা অংশ নেন।
বিএনপির কর্মসূচি ঘিরে নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পদযাত্রাটি নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরোডের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কে এম শহীদুল্লাহ প্রমুখ।
পদযাত্রায় বিএনপি নেতারা বলেন, আগের দিনের মতো মানুষ হারিকেন কিনছে, হারিকেন খুঁজে পাচ্ছে না, বর্তমানে মোমবাতির কদর বেড়ে গিয়েছে। বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির জন্য আজকে এই অবস্থা হয়েছে। এই পদযাত্রার মাধ্যমে আমরা এই সরকারকে হটাবো এবং নির্দলীয় সরকার বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরে যাবো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581