বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগের জনসচেতনতা মূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ১৫:৪০
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ১৫:৪০
  • 780 বার পঠিত
বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগের জনসচেতনতা মূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত
২

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্টোপলিন পুলিশ (বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর নির্দেশে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে জনসচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(১এপ্রিল) বেলা ১২ টায় নগরীর আমতলার মোড় বিএমপি কমিশনারের কার্যালয় থেকে এ বিশেষ মহড়া শুরু হয়ে সদর রোড,জেলখানার মোড়, নথুল্লাবাদ সহ নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

এর আগে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিএমপি কার্যালয়ের সামনে বিভিন্ন যানবাহনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক স্টীকার লাগিয়ে দেন।

এ সময় তিনি বলেন, প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। এ ভাইরাসের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ ঘরে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।ডিসি ডিবি জাহাঙ্গীর হোসেন মল্লিক,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকারিয়া রহমান,সহকারী কমিশনার ট্রাফিক(দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার(উত্তর) এ কেএম ফায়েজুর রহমান সহ পুলিশের উর্ধবতন কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581