বরিশালে বিসিসি’র উদ্যোগে ২হাজার ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৩:৪৮
  • 736 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৩:৪৮
  • 736 বার পঠিত
বরিশালে বিসিসি’র উদ্যোগে ২হাজার ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
২

দি বরিশাল ডেস্ক।। করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ১৫ এপ্রিল নগরীর ১৭ ও ২৯ নম্বর ওয়ার্ডের দুই হাজার তিনশত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে খাদ্য সহায়তা বিতরনেরর ১৭তম দিনে গতকাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের ৬০০ ও ২৯ নম্বর ওয়ার্ডের ১৭০০ পরিবারের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এতে রয়েছে চাল, ডাল, আলু ও সাবান।

ত্রান কার্যক্রমে অংশ নেয়া বিসিসির প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ করোনার ফলে নগরীর খেটে খাওয়া অগনিত কর্মহীন মানুষের দূর্দশা লাঘবে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি চালু করে। এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবারও এসহায়তা পৌঁছে দেয়া হয়। যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581