বরিশালে ভুয়া পুলিশ সদস্য আটক

  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২২, ০৭:৪১
  • 527 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২২, ০৭:৪১
  • 527 বার পঠিত
বরিশালে ভুয়া পুলিশ সদস্য আটক
২

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে ভুয়া পুলিশ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টায় তাকে আটক করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।

আটক ওই যুবকের নাম মো. জুম্মান হোসেন (৩০)। তিনি নগরের ২৩নম্বর ওয়ার্ডের টিয়াখালি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।

বিষয়টি নিশ্চত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) লোকমান হোসেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শেবাচিম হাসপাতালের প্রধান গেটের সামনের সড়কে একটি ওয়াকিটকি সেট ও সাংবাদিকের কার্ড নিয়ে ঘোরাঘুরি করছিলেন জুম্নান নামের ওই যুবক। এসময় তিনি রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জুম্নানকে আটক করে হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581