বরিশালে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাসাতে নিজেই আটক

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৭:৩৯
  • 989 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৭:৩৯
  • 989 বার পঠিত
বরিশালে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাসাতে নিজেই আটক
২

শামীম আহমেদ ॥ দেড়লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যে অভিযোগ এনে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মামলা করতে গিয়ে অভিযোগকারী নিজেই ফেঁসে গেছেন। অভিযোগকারী দাবি অন্যের বুদ্ধি নিয়ে তিনি এ কাজ করছেন, তবে ঘটনার রহস্য উম্মোচন করতে গিয়ে ছিনতাইয়ের অভিযোগ মিথ্যে প্রমানিত হলেও মারামারি সংঘটিত হওয়ার বিষয়টি সামনে আসায় থানা পুলিশ উভয় পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

বৃহষ্পতিবার (২৭ ফেব্রয়ারি) বেলা সোয়া ১১ টায় বরিশাল নগরের লুৎফর রহমান সড়কে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেনি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন হরিনাফুলিয়ার নতুন হাটখোলা এলাকার হারুন মোল্লার ছেলে ও গরু ব্যবসায়ি মোঃ পান্নু মোল-া একটি ছিনতাইয়ের অভিযোগ নিয়ে আসেন।
লিখিত ওই অভিযোগে তিনি দাবি করেন, বুধবার (২৬ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে পান্নু মোল-া গরু কেনার জন্য বাসা থেকে বের হয়ে সোনামিয়ার পোল সংলগ্ন এলাকায় জনৈক আউয়াল সিকদারের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে খান বাড়ির পোল এলাকা পৌছালে তিনজন লোক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে এবং তাকে কিল-ঘুষি মারে। পরে একজন পকেট থেকে চাকু বের করে ভয় দেখিয়ে সাথে থাকা
গরু কেনার ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। কিন্তু এরইমধ্যে পান্নু মোল-া ছিনতাইয়কারীদের মধ্যে মোঃ মাসুম (২৫) নামে একজনকে চিনতে পারেন। যিনি এয়ারপোর্ট থানাধীন কটুরাকাঠি এলাকার বাদল খানের ছেলে ও পেশায় মুদি ব্যবসায়ী। লিখিত অভিযোগে আরো উলে-খ করা হয়, যদি অভিযোগদাতা পান্নু মোল-া এ কথা
কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা।

পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করতে নেমে কথিত ছিনতাইকারী মোঃ মাসুমকে আটক করা হয়। কিন্তু আটকের পর মাসুম দাবি করে, তার খালাতো ভাই শাহাদাত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রায় ১৫ দিন পূর্বে শাহাদাতের অটোরিক্সায় অভিযোগকারী পান্নু মোল-া সোনামিয়ার পোল এলাকা থেকে নতুনহাটে যান। সেসময় ভাড়া ৮ টাকা চাইলে পান্নু মোল-া ৩ টাকা বেশি ভাড়া চাওয়া হচ্ছে বলে দাবি করেন। কিন্তু এ ৮ টাকা ভাড়া অটোরিক্সা চালক-শ্রমিক সমিতি নতুন করে নির্ধারণ করেছে জানালেও পান্নু মোল-া তা দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কথা কাটাকাটি হলে চালক শাহাদাতকে মারধর
করে পান্নু মোল-া। যে ঘটনা শাহাদাত এসে তার খালাতো ভাই ও মুদি ব্যবসায়ী মোঃ মাসুমকে বলেন। এরপর মাসুম ও শাহাদাত মিলে বিষয়টি জিজ্ঞাসাবাদ করার জন্য পান্নু মোল-ার কাছে যান।কিন্তু পান্নু মোল-া লোকজন নিয়ে তাদের উভয়কে মারধর করে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় ক্ষুব্দ হয়ে মাসুম ব্যবসায়ী পান্নু মোল-াকে মারধরের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ২৬ ফেব্রয়ারি সকালে নিজ এলাকায় পান্নু মোল-াকে পেয়ে মাসুম তার সহযোগীদের নিয়ে মারধর করেন। তবে ছুরি দিয়ে ভয় দেখানো কিংবা টাকা পয়সা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি বলে পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় মাসুম।

এরপর মাসুমের দেয়া তথ্যানুযায়ী অভিযোগকারী পান্নু মোল-াকে জিজ্ঞাসাবাদ করা হয়, পাশাপাশি টাকার উৎস (উত্তোলিত ব্যংক বা ব্যক্তির তথ্য) সম্পর্কে তথ্য চাওয়া হয়। এর পরপরই পান্নু মোল-া তার দেয়া অভিযোগে ছিনতাইয়ের ঘটনা মিথ্যে বলে স্বীকার করেন। তিনি জানান, মারধরের প্রতিশোধ নিতে অন্য মানুষের কথায় তিনি মিথ্যে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় আসেন।

পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, মামলা দেয়ার আগে অভিযোগটি খতিয়ে দেখায় মূল ঘটনার রহস্য যেমন উদঘাটন হলো। তবে প্রাথমিক তদন্তে যেহেতু উভয়ই মারামারি সংগঠিত হওয়া এবং বাদীর মিথ্যে ছিনতাইয়ের অভিযোগ দেয়ার বিষয়টি প্রমানিত হয়েছে, তাই মেট্রো অধ্যাদেশ অনুযায়ী পুলিশই উভয়ের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহন করবে। এসময় উপস্থিত ছিলেন এডিসি (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, এয়ারপোর্ট থানার এসআই মাইনুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581