বরিশালে মেডিকেল ছাত্রাবাসে আগুন

  • আপডেট টাইম : জুলাই ১৪ ২০২০, ১৭:০০
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৪ ২০২০, ১৭:০০
  • 754 বার পঠিত
বরিশালে মেডিকেল ছাত্রাবাসে আগুন
২

শামীম আহমেদ ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) বিদেশি শিক্ষার্থীদের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ই) জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মঈনুল হায়দার ছাত্রাবাসে ঘটে এ ঘটনা।
ছাত্রাবাসটির নাইট গার্ড জানান, দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমের সামনে থাকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে গ্যাস সিলিন্ডার, ২০৬ নম্বর কক্ষের একটি জানালা এবং একটি রাইস কুকার পুড়ে যায়। ওই রুমের বাসিন্দারা কম্বল ভিজিয়ে চাপা দেয়ার কারনে অল্পতেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেরয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য।

শেবাচিমের অধ্যক্ষ ডা. এস এম সরোয়ার জানান, অল্পের জন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা
হয়েছে। ওই ছাত্রাবাসে ২৪ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ২৩ জন ফিলিস্তিনি ও একজন নেপালির নাগরিক। এরা নিজেরাই গ্যাসের চুলায় রান্না করেন। রাতের বেলা শিক্ষার্থীদের কেউ একজন গ্যাসের চুলা জ্বালানোর সময় আগুন ধরে যায়। তবে এতে গ্যাস সিলিন্ডার-চুলা ও কুকার এবং একটি জানালা পুড়ে যায়। হতাহতের কোনো
ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581