বরিশালে রুমান হত্যা মামলার জট উন্মোচন, হত্যা সরঞ্জামসহ দম্পতি আটক

  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ১৩:১০
  • 731 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ১৩:১০
  • 731 বার পঠিত
বরিশালে রুমান হত্যা মামলার জট উন্মোচন, হত্যা সরঞ্জামসহ দম্পতি আটক
২

দি বরিশাল ডেস্ক।। বরিশালে অটোচালক রুমান হত্যা মামলার জট উন্মোচন করেছে পুলিশ। শুক্রবার বিএমপি মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৯শে জুন রাত ১০ টায় চাদমারী থেকে অটোচালক রুমান জমাদ্দারের অটো ভাড়ায় নিয়ে আসলাম তাঁর স্ত্রী খাদিজাকে নিয়ে শশুর বাড়ি উদ্দেশ্য রওয়ানা নিয়ে যায়। সেই রাত থেকেই নিখোজ হন অটোরিকশা চালক রুমান। দুইদিন খোঁজ না পেয়ে তাঁর খালা সুমি বেগম ১লা জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি একইসাথে অটোরিকশার মালিক মাহিদুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় একটি চুরি সংক্রান্ত অভিযোগ করেন।

তদন্ত কর্মকর্তা এসআই আল-আমীন তদন্তের এক পর্যায়ে, নিরলস পরিশ্রম ও বুদ্ধিদীপ্ত কৌশলে বাকেরগঞ্জ শর্ষী ফাড়ি এলাকা থেকে রং পরিবর্তন করা অবাস্থায় উক্ত অটোরিকশা উদ্ধার করেন ও একই উপজেলার ফরিদপুর ইউনিয়ন এর বাকরদা গ্রামের আক্কাস খানের বাড়ি থেকে গত ১০ জুলাই আসলাম ও তাঁর সহযোগী স্ত্রী খাদিজাকে গ্রেফতার করেন। অতঃপর দেয় তথ্যের ভিত্তিতে বহু নাটকিয়তার অবসান ঘটিয়ে খুনের সরঞ্জাম উদ্ধার করেন।

ব্যপক জিজ্ঞাসাবাদে খুনি দম্পতি হত্যার দায় স্বীকার করে বলেন, ঐদিন বাকেরগঞ্জ থানাধীন রুমানকে রাঙামাটি নদীর পাড়ে নিয়ে অটোরিকশাটি আশি হাজার টাকায় বিক্রির কথা বললে রুমান বলেন, অটোরিকশা মালিকের সাথে কথা বলতে। একপর্যায়ে রুমানকে কিছু বুঝে উঠতে না দিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে পেট কেটে নদীতে ফেলে দেই।

জিজ্ঞাসাবাদে আরও জানায়, উক্ত দম্পতি তিনমাস ধরে এ হত্যা পরিকল্পনা করে আসছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581