বরিশালে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জালসহ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২০, ০৭:১৮
  • 720 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২০, ০৭:১৮
  • 720 বার পঠিত
বরিশালে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জালসহ ব্যবসায়ী গ্রেফতার
২

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ কেজি (৩০,৬০০ মিটার) নিষিদ্ধ কারেন্ট জালসহ ১জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে এমন অপর্কমের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর একটি দল। জানা গেছে, বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রামকাঠী সাকিনস্থ মোঃ মামুন হাওলাদার এর নিজ বসত বাড়ীর মধ্যে থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১লা) অক্টোবর দুপুরে র‌্যাবের মেইল বার্তায় জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদারের পুত্র মোঃ মামুন হাওলাদার(৩৩)।
এঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581