বরিশালে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রতিভার কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২০, ০২:৫৫
  • 818 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২০, ০২:৫৫
  • 818 বার পঠিত
বরিশালে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রতিভার কর্মশালা অনুষ্ঠিত
২

বিশেষ প্রতিনিধিঃ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করার লক্ষ্যে ০২ অক্টোবর (শুক্রবার) বরিশাল নগরীর কলেজ রোতে ফায়ারফ্লাই ইনফোটেক লিমিটেড এর আয়োজনে এক উদ্যোক্তা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইনফোটেক লিঃ এর ‘প্রতিভা’ প্রকল্পের মুখপাত্র জিল্লুর রহমান জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবার ও সমাজের বোঝা নয়। তাদের মানুষিক, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা এই প্রকল্পটির যাত্রা শুরু করেছি। সমাজের সুবিধা বঞ্চিত, শারীরিক বিকলাঙ্গ ও প্রতিবন্ধী মানুষদের নিয়ে আমরা কাজ করার লক্ষ্যে প্রতিভা নামক প্রকল্পের মাধ্যমে আগামী ২০২২ সালের মধ্যে দেশের সবগুলো উপজেলায় ” প্রতিভা শপ ” চালু এবং প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোগী সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিবর্গরাই
এই শপের মালিক থাকবেন। ২০২৪ সালের মধ্যে দেশের অন্যতম সেরা ব্রান্ড হিসেবে পরিচিতি লাভ, ২০২৮ সালের মধ্যে দেশের সকল ইউনিয়নে চেইনশপ চালু করাই আমাদের উদ্দেশ্য।

প্রতিভা কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরিফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ারফ্লাই ইনফোটেক লিঃ এর উপদেষ্টা হুমায়ুন বিন সিরাজ। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও প্রতিভা শপের উপর তিনি আলোচনা করেন। এছাড়া প্রতিভা শপের পণ্য সামগ্রী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর সোহেল, কর্পোরেট এক্সিকিউটিভ কে এম রুবেল, এক্সিকিউটিভ অফিসার, মোঃ মেহেদী হাসান।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও সমাজ সেবক প্রভাষক আমিনুর রহমান শামীম, ইউনিভার্সাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, ফয়জুর রহমান কিশোর, মনিরুজ্জামান কবির প্রমূখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581