বরিশালে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিট থেকে পালিয়েছেন ২ রোগী

  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ২১:৩৮
  • 781 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ২১:৩৮
  • 781 বার পঠিত
বরিশালে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিট থেকে পালিয়েছেন ২ রোগী
২

অনলাইন ডেস্ক।। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে দুই রোগী পালিয়েছেন। বিষয়টি মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের জন্য লিখিত আবেদন করা হয়েছে। বুধবার রাতে দি বরিশালকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে- গত ৪ এপ্রিল বিকেল ৩টা ১০ মিনিটে জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ৬৫ বছর বয়স্ক নুরুল ইসলাম। তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলার চরপ্রসাদ গ্রামে। ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার পর তাকে আর খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

একইভাবে গত ৫ এপ্রিল দুপুরে জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে ৩৫ বছরের নাদিরা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ছোট লবনগোলা গ্রামে। এই রোগীকে ৬ এপ্রিল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা ইতিমধ্যে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানাকে লিখিত ভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ২৪ ঘণ্টায় তিন শিফটে মোট ৬ জন পুলিশ করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য মোতায়েনের লিখিত অনুরোধ জানিয়েছেন পরিচালক।

এদিকে পালিয়ে যাওয়া রোগীদের খুঁজতে ইতিমধ্যে মাঠে পুলিশ সদস্যদের নামিয়ে দেওয়া হয়েছে।

এ তথ্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান দি বরিশালকে নিশ্চিত করে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে রোগীদের বাড়ির ঠিকানা অনুসারে সংশ্লিষ্ট থানার এসপি এবং ওসিদের তাদের ধরতে বলা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581