বরিশালে শ্বাসকষ্টে মারা যাওয়া ৬ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব

  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২০, ১৮:৪৮
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২০, ১৮:৪৮
  • 754 বার পঠিত
বরিশালে শ্বাসকষ্টে মারা যাওয়া ৬ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব
১

বরিশালে শ্বাসকষ্ট ও জ্বর আক্রান্তে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তারা করোনা আক্রান্ত ছিলেন, এমনটি নিশ্চিত হওয়া যায়। এছাড়া ওই সময়ে নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তে সংখ্যা ৪ হাজার ৫০৭ এবং মৃত্যু বেড়ে ৯৪।
শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল অফিস সূত্র জানায়, সম্প্রতি উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশাল নগরীর কলেজ রোড এলাকার রণপ্রিয় দাস (৬৫), আলেকান্দা এলাকার লোকমান সিকদার (৬৫), বরিশালের মুলাদী উপজেলার হোসেন মৃধা (৭০), ঝালকাঠি জেলা সদরের আইনজীবী আনিস সিকদার (৬৫), বরগুনা জেলার আমতলী উজেলার মোজাম্মেল (৮৫) ও তালতলী উজেলার আলতাফ হোসেনের (৪৮) নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯৪ জন হলো।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৭৪ জন, ভোলায় ৪২২, পিরোজপুরে ৪৪৩, বরগুনায় ৪৪৩ এবং ঝালকাঠিতে ৩৭৬ জন রয়েছেন। বিপরিতে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৩ জন।
মারা যাওয়া ৯৪ জনের মধ্যে বরিশাল শহরসহ জেলায় ৩৬ জন, ঝালকাঠিতে ১২, পিরোজপুরে ৭, পটুয়াখালীতে ২৫, বরগুনায় ৯ ও ভোলায় ৫ জন আছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581