বরিশালে সাংবাদিক নির্যাতন, বানারীপাড়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৩:২৯
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৩:২৯
  • 753 বার পঠিত
বরিশালে সাংবাদিক নির্যাতন, বানারীপাড়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
২

বানারীপাড়া প্রতিনিধি।। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা কাভারেজ করতে গিয়ে দুই সাংবাদিক পুলিশি নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাব। ২৯ মার্চ সকালে বানারীপাড়া পৌর শহরের মুজিব সড়কের ঐতিহাসিক বেলতলায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এক জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় পুলিশ কর্তৃক শুক্রবার রাতে আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মো: মোশারফ হোসেনের সামনে দুইজন সাংবাদিক কর্মীকে বেধড়ক লাঠিপেঠা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ তদন্ত করে এর সাথে যুক্তদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়। আহত সাংবাদকর্মীরা হলেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দেশ জনপদের শাফিন আহমেদ রাতুল ও দখিনের মুখের নাসির উদ্দিন। প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় জরুরী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন,সাইদুল ইসলাম,শাহিন মাহমুদ,সহ-সভাপতি কাওসার হোসেন,ইলিয়াস শেখ,জাকির হোসেন,জাহিন খালাসী,মামুন আহমেদ,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত,সজল চৌধুরী,গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সহ-সম্পাদক শাহাদাত হোসেন,প্রচার সম্পাদক আজিজুল হক,সদস্য রতন দাস প্রমূখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581