বরিশালে সাময়িক বরখাস্ত ব্যাংক কর্মকর্তার ‘আত্মহত্যা’

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ০৭:২৬
  • 747 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ০৭:২৬
  • 747 বার পঠিত
বরিশালে সাময়িক বরখাস্ত ব্যাংক কর্মকর্তার ‘আত্মহত্যা’
২

বরিশালে কৃষি ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হাসান-উল জাকী (৪২) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলের দিকে নগরীর জিয়া সড়কের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে যায় তার স্বজনরা।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, হাসান-উল জাকী খুলনার একটি শাখায় কর্মরত ছিলেন। সেখানে আর্থিক অনিয়মের কারণে তাকে বরিশালে বদলি করা হয়। কিন্তু গত ১ সপ্তাহ আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বরখাস্ত হওয়ায় পেশাগত কারণে মানসিক চাপে ছিলেন তিনি।
পরিবারের সদস্য ও সহকর্মীদের উদ্বৃতি দিয়ে ওসি আরও জানান, গত বৃহস্পতিবার জাকী বরিশাল থেকে খুলনায় গিয়েছিলেন। গত রবিবার খুলনা থেকে বরিশাল ফিরে কর্মস্থলে যান তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীর সাথে যোগাযোগ করেন। ওই কর্মকর্তা জাকীর বাসায় গিয়ে জানালা দিয়ে জাকীকে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিপার্শ্বিক অবস্থায় ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন কোতয়ালী মডেল থানার এই ওসি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581